শেখ হাসিনার দূরর্দশী নেতৃত্বের কারণে করানোয় সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি- মো.মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার দূরর্দশী নেতৃত্বের কারণে বিশ্ব মহামারি করানোর প্রথম ও দ্বিতীয় ঢেউ আমরা অনেকটা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। বুধবার সকালে মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৩ হাজার অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ কালে তিনি এ কথা বলেন।
বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা গত বছর করোনাকালে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে যার যার অবস্থান থেকে দাড়াতে হবে। আমি নিজস্ব অর্থায়নে ৫৭ টি পরিবারকে ২৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি লবন ও ২ কেজি চিনিসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, জার্মান মিউনিখ আওয়ামী লীগের সহ-সভাপতি মুরাদ বেপারী, আওয়ামীলীগ নেতা সোলাইমান বেপারী, সুরুজ মোল্লা, শেখ শাহবুদ্দিন, মোস্তফা মোল্লা, মোসারফ হোসেন, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *