দোহারে আলোকিত রাইপাড়া সংগঠনের ১বছর পূর্তিতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মে) বিকালে উপজেলার রাইপাড়া এলাকায় সংগঠনটির পক্ষ হতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এসময় সংগঠনটির সদস্যরা উপস্থিত সকলের মাঝে ইফতার হিসাবে রান্না করা খাবার বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত রাইপাড়া সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি সমাজ উন্নয়নে নানামুখি কাজ করে থাকে। রাস্তায় আলোর ব্যবস্থা করা, ডাস্টবিন ও মাস্ক বিতরণ, অসহায় গরীবদের মাঝে খাবার, আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে সংগঠনটির সদস্যরা তাদের ভূমিকা পালন করে আসছে।

সংগঠনটির অন্যতম তরুন সদস্য মো. নুর-আমিন বলেন, বছর শেষে আমরা অনেকটাই সফল। ভালো লাগছে এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারছি বলে। আমরা আমাদের সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলোর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সকলের নিকট দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এসএম বিপ্লব হোসেন , ইকরাশী নবীন সংঘের সহ-সভাপতি মো. শাহজাদা, মো. মাসুদ, আলোকিত রাইপাড়া সংগঠনের সদস্যবৃন্দসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *