দোহারে অসহায়, দুঃস্থদের মাঝে ইসলামি আন্দোলন বাংলাদেশ’র ঈদবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আজ ১২ মে সকাল ১০টায় জয়পাড়ায় দুই শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকার দোহারে অসহায়, দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার মুহতারাম সভাপতি আলহাজ হাফেজ ইসমাইল হোসেন। তিনি বলেন, ২য় ধাপে লকডাউনের শুরু থেকেই ইসলামি আন্দোলন বাংলাদেশ মানুষের পাশে ছিলো, আজ আমরা দোহারেরর অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ঈদবস্ত্র বিতরণ করছি।

মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ঈদবস্ত্র বিতরণ শেষে দোহারবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, সহ-সভাপতি আলহাজ হাফেজ রুহুল আমিন দেওয়ান, জয়েন্ট সেক্রেটারি ডা. হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, দোহার পৌরসভা শাখা সভাপতি আলহাজ আজম খান, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *