মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে দোলা (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ই জুন) উপজেলার সিংগাইর পৌরসভার ৩ নং ওয়ার্ড আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। দোলা ওই এলাকার মো.পাচুর মেয়ে।
জানা যায় ,শিশুটির বাবা মো.পাচু নিজ বাড়িতে বাথরুমের পাশে ছাপড়া তুলে নিয়মিত অটোরিকশা চার্জ দেয়। আজ বুধবার সকালে ব্যাটারি থেকে চার্জার খুলে সুইচ বন্ধ না করে তার কর্মস্থলে চলে যায়। এদিকে তার অজান্তেই চার্জার ঘরে থাকা রডের ওপর পড়ে কারেন্ট হয়ে যায়। এর মধ্যে শিশু দোলা দুপুর ২ টার দিকে বাথরুমে যাওয়ার আগে প্যান্ট খুলে ছাপড়ার সামনে রাখে। বাথরুম থেকে বের হয়ে প্যান্টের কাছে গেলে ওই রডের স্পর্শ গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
