সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন কেক কেটে পালন করেছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে থানা চত্বর গোলঘরে এ কেক কাটা অনুষ্ঠান হয়।
এসময় উপস্থিত ছিলেন- ওসি সফিকুল ইসলাম মোল্যা, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ, বাগুলী ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন, থানার সেকেন্ড অফিসার মাহফুজুর রহমানসহ থানার সকল কর্মকর্তাবৃন্দ।
