নবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক মোশারফ হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামাল উদ্দিন দেওয়ান প্রমুখ।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম ও উপস্থিত মেহমানদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *