নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে পৃথকভাবে নানা আয়োজনের মধ্যদিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রদ্ধা নিবেদনকালে, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলাবিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবন্য ভুঁইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *