সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার(২১ জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত হলেন,উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খান পাড়া এলাকার বোরহান বিশ্বাসের ছেলে সজীব হোসেন(২৫)
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) দিক-নির্দেশনা সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই (নিঃ) শেখ তারিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া জনৈক শফিক এর পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভিতরে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী সজীব হোসেন (২০) আটকসহ তার দখলে থাকা ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৪০ লিটার ওয়াশ (মদ তৈরীর তরল উপকরণ) উদ্ধার করেন পুলিশ।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম আরও জানান,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে শুক্রবার বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
