নিজস্ব প্রতিবেদকঃ ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মাইনদ্দিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
শুক্রবার (২১ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘ ১৯ বছর বারুয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম’আ জানাজা শেষে দীর্ঘগ্রাম মধ্যপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
