কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা-২সংসদীয় আসনে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোনাখোলা উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি এই প্রতনিধি সম্মেলনে ঢাকা-২ সংসদীয় আসনের কামরাঙ্গীর চর,সাভারের ভাকুর্তা,তেঁতুলঝোড়া, আমীন বাজার ও কেরানীগঞ্জের মডেল থানার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের তৃনমুল প্রতিনিধিরা অংশগ্রহণ করে যার সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।
বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,কলাতিয়া ইউমিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশকর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
