মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) : “মুজিব বর্ষের আহবান,দক্ষ হয়ে বিদেশ যান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও ব্র্যাক এর আয়োজনে র্যালি শেষে উপজেলা হলরুমে ফিল্ড অর্গানাইজার মাইগ্রেশন প্রোগাম ব্র্যাক,সিংগাইর শাখার মো.মোকাররম হোসেনের সঞ্চালনায় সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মাইগ্রেশন ফোরামের সভাপতি আনোয়ারা খাতুন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তারা বলেন-অভিবাসীরা এদেশের গর্বিত সন্তান। বর্তমানে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ বাংলাদেশী শ্রমঅভিবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। অভিবাসী কর্মীগণ তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা প্রেরন করে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন।একই সাথে পরিবার পরিজনের জীবন-জীবিকা নির্বাহ এবং তাদের পারিবারিক-সামাজিক জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তারাও গর্বিত অংশীদার।জাতি,ধর্ম ও বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রদান এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অভিবাসীকর্মীদের অবদানের স্বীকৃতির সর্বোচ্চ মর্যাদা প্রদানের উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও বিভিন্ন জেলা উপজেলায় দিবসটি পালিত হচ্ছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিসংখ্যান অফিসার নাসরিন সুলতানা,সমবায় অফিসার আখিনুর ইয়াছমিন,যুব উন্নয়ন অফিসার নাসরিন জাহান,এরিয়ার ম্যানাজার ব্র্যাক সিংগাইর মো.আবিদ হাসান,উপজেলা প্রোগাম ম্যানাজার পাশ্য মো.মিজানুর রহমান প্রমুখ।
