কেরানীগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জের মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহকর্মীর নাম সোনিয়া (১৬)। আজ সোমবার বিকেল ৫টায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই চুন্নু মিয়া জানান, কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সী আশিকুর রহমানের বাসায় নিহত সোনিয়া ও তার মা গৃহকর্মীর কাজ করে। কিছুদিন যাবত সোনিয়া তার মোবাইলফোনে সারাক্ষন এক যুবকের সাথে কথা বলত। এতে সোনিয়ার মা ওই যুবকের সাথে কথা বলতে তাকে নিষেধ করে এবং ঘটনাটি ইন্সপেক্টর মুন্সী আশিকুর রহমানকে জানায়। এই ঘটনার জেরধরে সোনিয়া তার রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে। পরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের উপস্থিতে ঘরের দরজা ভেঙ্গে সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় । এদিকে গৃহকর্মী সোনিয়ার মৃত্যু নিয়ে এলাকাবাসীর নানা পশ্ন দেখা দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *