ডেস্ক রিপোর্ট : টলিউডের লাভ বার্ডস অঙ্কুশ-ঐন্দ্রিলা। চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, আসছে বছরই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।ডিসেম্বরের শুরুর দিকে নতুন গাড়ি কিনেছেন। কিছুদিন আগে নতুন অ্যাপার্টমেন্টও কিনেছেন তারা। তা থেকেই তাদের নতুন জীবন শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নতুন অ্যাপার্টমেন্টের ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছি। নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি এবং অবশ্যই একটি নতুন জীবনের শুরু।’
জানা গেছে, মুকুন্দপুরে উটালিকা কমপ্লেক্সে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেণ অঙ্কুশ। আপাতত সাজানোর কাজ চলছে। জানুয়ারির ৭-৮ তারিখের দিকে নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন অঙ্কুশ।
অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের খবর টলিউডে ওপেন সিক্রেট। দুই পরিবারের লোকেদেরও সম্মতি রয়েছে তাদের বিয়েতে। গেল লকডাউনের পুরোটা সময় ঐন্দ্রিলার বাড়িতেই কাটিয়েছেন অঙ্কুশ। দুষ্টু মিষ্টি খুনসুটির ভিডিও শেয়ার করেছিলেন তারা।
