সিংগাইরে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভুত

সিংগাইর (মানিকগঞ্জ )প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ১টি মুদি, ১টি কাপড়ের দোকানে আগুনে সম্পূর্ন ভস্মিভুত হয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার মানিকনগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ-মুদি দোকান মালিক একই এলাকার চর রাজনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সেলিম (৪৫) ও কাপড়ের দোকান মালিক-ওয়াইজ নগর গ্রামের গনি খলিফার ছেলে শাহিন (৪০)।

সূত্রে জানা যায়, হঠাৎ বুধবার রাত সাড়ে ৩টার দিকে সেলিমের মুদি দোকানে আগুন দেখতে পায় বাজারের পাহারাদার। আগুন দেখে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে অত্র এলাকায় জানিয়ে দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষনে পাশের কাপড়ের দোকানও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *