নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে জীবনের ঝুকি নিয়ে বিশেষ ভূমিকা রাখায় মানবিক সহায়তা কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখা দাফন কাফন টিম। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা এ স্বীকৃতি প্রদানের আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা, সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হুসাইন সহ অন্যান্যরা।
সমন্বয়ক মাওঃ যুবায়ের আহমাদ সাকী বলেন, পীর সাহেব চরমোনাইয়ের আহবানে সাড়া দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে। প্রসঙ্গত, করোনা মহামারি মোকাবিলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা কাফন দাফন টিম করোনায় আক্রান্ত ১৪টি লাশ দাফন করে।
