নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নে আ.লীগের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি : নবাবগঞ্জের শোল্লা ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্তরে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শেখ শাহীন, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ মাস্টার, সদস্য দেবাশিষ চন্দ, সদস্য এ কে এম মহিউদ্দীন প্রমুখ।

মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত মুঠোফোনে জানান, সংগঠনকে গতিশীল করতে উপজেলা আওয়ামীগের সভার সিদ্ধান্ত ক্রমে মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত করা হয়। আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগি ও পরিক্ষিতদের স্থান দেয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি করার নির্দেশ প্রদান করা হয় নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *