সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: দৈনিক দেশ রূপান্তর ইতিমধ্যে মধ্যেই একটি ভিন্নধর্মী পত্রিকা হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছে । বাংলাদেশে এখন অনেক পত্রিকা রয়েছে। কিন্তু তার মধ্যে দেশ রূপান্তর অন্যতম। প্রতিষ্ঠার চার বছরের মধ্যেই দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। রবিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ টায় মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা সম্মেলন কক্ষে দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
এ কেক কাটা ও আলোচনা সভায় দৈনিক দেশ রূপান্তরের সিংগাইর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীরের সঞ্চালনায় ও সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বাদশাহ, কোষাধ্যাক্ষ মো. সোহরাব (দৈনিক নয়াদিগন্ত) সদস্য মো. রকিবুল হাসান বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ)প্রমুখ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন-মিলন মাহমুদ(দৈনিক অধিকার), নয়াপাড়া মডেল একাডেমির পরিচালক মো:সারোয়ার হোসেন, যুবলীগ নেতা আল মামুন, ব্যবসায়ি মোঃ জয়নাল মোল্লা, মোঃ মোজাফফর হোসেন ও স্থানীয় ব্যবসায়ি এবং গন্যমান্য বক্তিবর্গ। আলোচনা সভা শেষে পত্রিকাটির সাফল্য কামনায় অতিথিরা কেক কেটে ‘দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
