নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার নারিশা ইউনিয়ন নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো, নূরুল হক বেপারী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মো. মহসিন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম নুরুজ্জামান সালাম, মো. রাফিক বেপারী, উপজেলা কৃষকলীগের সভাপতি তাবারক হোসেন বেপারী, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ চঞ্চল,নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, ফাস্টগ্লোরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক বেবী শামসুন্নাহার, ইউপি সদস্য কবির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি সোলাইমান বেপারী, মেঘুলা ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মো. ইউনুস শিক্ষক প্রতিনিধি সায়েদুর রহমান হীরা, নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা শীলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগনেতা মো. শহিদুজ্জামান ভূইয়া।
