নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার পূর্ব ধোয়াইর নাইট ক্রিকেটলিগ-সিজন ২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নয়াবাড়ি পূর্ব ধোয়াইরে যুব সমাজের উদ্যোগে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন সিনিয়র আয়কর আইনজীবী ও কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
দোহার উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমান রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান তরুন।
এসময় আরও উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, অস্ট্রেলিয়া প্রবাসী ও সমাজ সেবক হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য রশিদ কাজী, সেকান্দার আলী মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, সাবেক সাধারণ সম্পাদক শহিদ খান, লুৎফর রহমান, আজাদ পত্তনদার, সোহরাব পত্তনদার, শেখ শহিদুল ইসলামসহ আরও অনেকে।
সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনির মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
