সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশ্যে স্বামীর হাতে মুক্তা আক্তার (২২) নামে স্ত্রী খুন হয়েছেন। রবিবার(১২ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত- মুক্তা আক্তার ওই এলাকার লুৎফর রহমানের মেয়ে।
স্বামী রাজু আহমেদ(২৬) পাশ্ববর্তী ধল্লা ইউনিয়নের চর গাজিন্দা গ্রামের পলাশ আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে স্বামী রাজু আহমেদ ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়ী গিয়ে স্ত্রীকে শ্বাসরুদ ও এলোপাথারি ছুড়িঘাত করে গুরুতর আহত করে। পরে বাড়ী লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বামী রাজু আহমেদ পলাতক রয়েছেন। এ ব্যাপারে সিংগাইর থানার সাব ইন্সপেক্টর রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
