সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারিশা মাছ বাজারে জনসমাগম

শামীম মাহমুদ সবুজ : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারিশা মাছ বাজারে সকাল ৬ টায় ও ৯ টায় চলে জনসমাগম। যদিও করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সকল ধরনের জনসমাগনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্ত জনসাধারণ তা তোয়াক্কা না করে তাদের দৈন্যদিন কাজক্রম চালিয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে জনসমাগন।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে নারিশা বাজারে গিয়ে দেখা যায়, প্রায় ১০ টি চাকের উপর প্রায় ২০জন পাইকার তাদের মাছের ডাক উঠাচ্ছে তার সেখানে শত শত ক্রেতা মাছ কেনার জন্য ভীর জমাচ্ছে আর বাড়িয়ে যাচ্ছে জনসমাগম।

নারিশা পশ্চিম চর বাজারের মাছ বিক্রেতা সাগর রাজবংশীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানায়, ভাই আমরা দিন মজুর আমাদের কাজ বন্ধ হয়ে গেলে আমরা কিভাবে বাচব। সরকার যদি আমাদের খাবারের ব্যবস্থা নেয় তাহলে আমরা ঘরে থাকতে পারব তানাহলে না খেয়ে ঘরে মরার চেয়ে রাস্তায় মরাই ভাল।

শুধু ঘাটে নয় সকাল থেকে প্রধান সড়ক গুলোতে ইজিবাইক অবাধে চলাচল করতে দেখা যায়, ট্রলার ঘাট গুলোতে দেখাযায় সেখানেও জমছে জনসমাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *