কাজী জোবায়ের আহমেদ : সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার। জনসমাগম এড়াতে মাঠে তৎপর প্রশাসন। শুধু নিত্য প্রয়োজনীয় পন্য ও ঔষধের ফার্মেসী ছাড়া অন্য কোন দোকানপাট খোলা রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এমন ঘোষনার পর ঢাকার দোহার উপজেলার ফার্মেসীগুলোতে নাপা ট্যাবলেট ও সিরাপ কিনতে ভীর করছে ক্রেতারা। খোঁজ নিয়ে জানা যায়, জ্বর ও ঠান্ডার জন্য অগ্রীম নাপা কিনে রাখছেন তারা।
শুক্রবার (২৭ মার্চ) সকালে জয়পাড়া বাজারের ফার্মেসীগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি ফার্মেসী থেকে ক্রেতারা কিনছেন নাপা ট্যাবলেট ও সিরাপ। এছাড়া উপজেলার দোহার বাজার, মেঘুলা বাজার, কার্তিকপুর, বাংলাবাজার ঘুরে একই চিত্র দেখা গেছে। এরই মধ্যে মার্কেটে সৃষ্টি হয়েছে নাপা’র সংকট।
সুফিয় বেগম নামে এক ক্রেতা জানান, যদি জ্বর ঠান্ডা লাগে তাই অগ্রীম কিছু নাপা ট্যাবলেট নিয়ে গেলাম এর সাথে অন্যান্য ঔষুধও নিয়েছি।
ফার্মেসী মালিকরা জানান, হঠাৎ কারে নাপা ট্যাবলেট ও সিরাপের চাহিদা বেড়ে যাওয়ায় আমরাও হিমশিম খাচ্ছি। ইতোমধ্যে প্রায় সব দোকানেই নাপা শেষ হয়ে গিয়েছে।সর্বরাহ তেমন না থাকায় ক্রেতাদের চাহিদা মেটাতে সম্ভব হচ্ছে না।
এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মো. জসিম উদ্দিন নববাংলাকে জানান, করোনা ভাইরাসের সংক্রামন সারা দেশে এখনো নিয়ন্ত্রনে রায়েছে। দোহারে কোন করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে শতর্ক থাকতে হবে। আতঙ্কিত হয়ে ঔষধ কিনলে ও বিক্রি করে বাজারে ঔষধ সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
