সকল অপপ্রচার, ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমুখী দল যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী সোহেল

দোহার-নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:  বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী সোহেল বলেছেন, অতীতের সব অপপ্রচার, নানামুখী ষড়যন্ত্রের মাঝেও গণমুখী দল। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রের বিশ্বাসী
বুধবার বিকেলে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বর প্রেসক্লাব সড়কে উপজেলা পর্যায়ে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ-কথা বলেন তিনি। তিনি আরও বলেন,আজ দেশে নতুন অশান্তি ,অরাজকতা ও মব জাষ্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি বিএনপি’র নামে কুৎসা রটানো হচ্ছে। সেই সকল অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপি’র যেই নেতার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই তাকে বহিস্কার করা হচ্ছে। এসময়ে তিনি ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাককে দলের পরীক্ষিত নেতা হিসেবে স্বীকৃত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক বলেন,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে সুশাসনের দৃষ্টান্ত আজও বাংলার মানুষের মুখে মুখে। আওয়ামীলীগ হলো ফ্যাসিষ্ট দল। এই দলের নেতারা কিভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে,তা আপনারা জানেন। কিন্ত ইসলাম ধর্মের কথা বলে আজ যারা অপপ্রচার চালাচ্ছে বিএনপি’র নামে। তাদেরকে হুশিঁয়ারী করে বলছি ২৪’র আন্দোলনে যারা আন্দোলন করে শহীদ হয়েছিল তারা বেশীর ভাগই বিএনপি’র কর্মি বাহিনী। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মি ও ২৩জন বিএনপি’র কর্মি শহীদ হয়েছেন।
দোহার উপজেলা বিএনপি’র আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের। অনুষ্ঠানে পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুসের সঞ্চালনা উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আর্শ্বিন, দোহার উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *