দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. সর্বশেষ ২০১৭ সালে বিএনপি নতুন সদস্য সংগ্রহ করে এর পরে আর কোন সুযোগ পাইনি। এবার দেশে অনেক তরুন ভোটার তাই এক কোটি নতুন সদস্য সংগ্রহ করতে মাঠে নেমেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল এসব কথা বলেন।
বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা সাড়া দেশে বিএনপি কাজ করছি। আমরা প্রতিটি এলাকায় নতুন সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের জন্য সময় সূচি ঘোষনা করছি।
তিনি আরও বলেন, নতুন একটি দল হয়েছে নাম তার এনসিপি। প্রথম দিকে সবার বাহ বাহ পেলেও যখন তাদের আসল উদ্দেশ্য জনগনের মাঝে প্রকাশ পায় তখন দেশের মানুষ তাদের থেকে সরে যাচ্ছে। তাদেরকে কেউ গ্রহন করছে না। আবার তারা নাকি বিএনপির মত একটা বড় দলের দাথে প্রতিদ্বন্দ্বীতা করতে চায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি এখন জনপ্রিয় দল। এই দলের নাম ভাঙ্গিয়ে অনেকে অনেক কিছু করছেন। আমার কাছে সবার তথ্য আছে এখনো সময় আছে ভালো হয়ে যান। মনে রাখবেন যদি আপনাদের জন্য আমার উপর কোন চাপ আসে আমি কিন্তু সেই চাপ আপনাদের ঘারেও চাপিয়ে দিবো।
আশফাক বলেন, এই সুযোগে অনেক আওয়ামী লীগের দোসর বিএনপিতে ভিড়তে চাইবে। খবরদার তারা যেনো এই সুযোগ না নিতে পারে। আপনাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে এসময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুনের সঞ্চালনায় প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির সদস্য গোলাম মাওলা শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
