আধুনিক দোহার নবাবগঞ্জ গড়তে মেহনাজ মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

 নাজনীন শিকদার:  আধুনিক দোহার ও নবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগের মূল উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে দোহার ও নবাবগঞ্জ জনগণ কেমন দেখতে চায় এবং সবার ভাবনা ও সম্মিলিত প্রচেষ্টাতেই এই দুই উপজেলাকে আধুনিক করে গড়ে তোলা সম্ভব, সেই লক্ষ্যে সাধারণ জনগণের মতামত প্রত্যাশা করেন ব্যারিস্টার মেহনাজ মান্নান।
উপজেলার জয়পাড়া বাজারের করম আলীর মোড় থেকে গণসংযোগ টি শুরু হয়ে থানার মোড় এসে শেষ হয়। পরে মেঘুলা বাজার, নারিশা বাজার ও মুকসুদপুরের ফুলতলা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মেহনাজ মান্নান বলেন, আমাদের কেউ বিপক্ষ ভাববেন না। আমরা সবাই জিয়ার সৈনিক। দোহার নবাবগঞ্জে যাকেই ধানের শীষ প্রতীক দিয়ে পাঠাবে, আমরা সবাই সম্মলিতভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো।
গণসংযোগ শেষে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খোকার সাথে নেতাকর্মীকে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মেহনাজ মান্নান |
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, ঢাকা যুবদলের সাবেক সহ-সভাপতি তপন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু বেপারী, পৌরসভা বিএনপি নেতা মিনহাজ পান্নু, উপজেলা বিএনপি নেতা হারুন অর রশিদ, দোহার উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আক্তারউজ্জামান সোহেল বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বোরহান মিয়া, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু শিকদার, স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল, মাসুম মোল্লা, নুরুল ইসলাম বাবু, সুমন হালদার, তাজুল ইসলাম, শিফাত শিকদারসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *