এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারটি ঐতিহ্যবাহি বাজার। গুরুত্বপুর্ণ ও ব্যস্ততম বাজারে শ্রীনগর উপজেলাসহ লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার মানুষ প্রতিদিন এ বাজারে কেনাকাটা করতে আসে। শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রির শেষ দিনে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছে তালুকদার ট্রের্ডাসের মালিক হাজী মহিউদ্দিন তালুকদার। সৎ,সফল এই ব্যবসায়ী দীর্ঘদিনের পুরনো এই বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে সকলের কাছে সভাপতি পদে ভোট চাচ্ছেন।
আগামী ১৮ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ভবনে চলবে ভোট গ্রহন। এতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। এই নির্বাচনকে ঘিরে বাজার ব্যবসায়ীদের মাঝে ফুরফুরে আমেজ বিরাজ করছে।
২০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫ টা পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার মধ্যে মনোনয়ন যাচাই যাচাইয়ের শেষ দিন ধার্য্য করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ১০৫৪ জন। এতে সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ২ জন,সাঃ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন, অর্থ,প্রচার,আইন,দপ্তর,ক্রীড়া,সমাজ কল্যান ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১ জন করে এবং সাধারন সদস্য পদে ৫ জন মোট ১৯ টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী করতে পারবে।
