দ্বৈত নীতি কারো জন্যই ভালো নয়, উত্তরণের একমাত্র উপায় নির্বাচন: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  একটি গোষ্ঠী তলে তলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে আবার পিআর-এর জন্য আন্দোলনের ডাক দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।  বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহিলা দলের উদ্যোগে শাড়ি ও থ্রি-পিস বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

মীর সরফত আলী সপু বলেন, এই দ্বৈত নীতি কারো জন্যই ভালো নয়। দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য নেই, বিনিয়োগ নেই-এ অবস্থা থেকে উত্তরণের একটাই উপায় নির্বাচন।

তিনি আরো বলেন, বিএনপির কাজ হলো জনগণের সেবা করা ও মানুষের কথা বলা। একটি গোষ্ঠী ঢাকায় বসে বড় বড় কথা বলে, কিন্তু তারা মাঠে নামে না। আমরা মাঠেঘাটে ঘুরি, মানুষের কথা শুনি। মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে।

সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা খান শিখার সভাপতিত্ব এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা ও সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, মুন্সীগঞ্জ জেল বিএনপি আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জের জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেল নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *