শ্রীনগরে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবস পালনে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার জুশুরগাও এলাকায় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে জড়ো হয়। এর পর আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে বিশাল র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর এম রহমান মার্কেট,চকবাজার হয়ে শ্রীনগর ছনবাড়ী এসে শেষ হয়।

র‌্যালিতে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক উপদেষ্ঠা মির্জা ইমরান হোসেন সবুজ, মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খোকন, মহিউদ্দিন,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি খালেক সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃআজিজুল হক, মোঃ শাহ আলম, যুবদলের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, শ্রীনগর উপজেলা যুবদল সাবেক সাঃ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন, জেলা যুবদলের সদস্য আমজাদ হোসেন।
এছাড়াও র‌্যালিতে অংশ গ্রহন করেন,ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, বিল্লাল হোসেন,আঃ হাই তালুকদার,ফিরোজ প্রধান,আবুল তালুকদার, কফিল বেপারী, মুনসুর মাঝি, শামসুল হক খান, তাজেল মাদবর, এনায়েত হোসেন মৃধা, ছাত্রদল নেতা লিমন মোড়ল, হাসিব, হৃদয় মোড়ল, শাহাদাত হোসেন,মুরাদ খান, তানভির সোবাহান,শেখ জনিসহ শ্রীনগর সিরাজদিখান উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *