স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টে কর্মরত কেরানীগঞ্জ ও নবাবগঞ্জের কর্মকর্তা -কর্মচারীদের জন্য সুপ্রীম কোর্ট কেরানীগঞ্জ – নবাবগঞ্জ রোডে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ৩ টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ বাস সার্ভিস উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যান ট্রাস্ট্রের সাধারণ ও সহকারী রেজিস্টার ইব্রাহিম আলম ভূইয়া, অতিরিক্ত রেজিস্ট্রার আসিফ ইকবাল ও মোঃ আসাফোদ্দৌলা।
এ বিষয়ে সহকারী রেজিস্টার জেনারেল ইব্রাহিম আলম ভূইয়া বলেন, বান্দুরা থেকে প্রতিদিন সকাল ৭ টা ৩০ মিনিটে গাড়ি ছাড়বে। গাড়িটি নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, বাবু বাজার ব্রিজ দিয়ে গুলিস্তান হয়ে সুপ্রিম কোর্টে আসবে। আবার বিকালে একই পথে গাড়িটি গন্তব্যস্থল বান্দুরা যাবে। অনেক প্রচেষ্টার পর সুপ্রিম কোর্টে কর্মরত
নবাবগঞ্জ ও কেরানীগঞ্জবাসীর কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধার জন্য প্রধান বিচারপতি মহোদ্বয়ের সরাসরি নির্দেশনায় এই সুযোগ হয়েছে।
প্রশাসনের এই মহৎ উদ্যোগের জন্য সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
