দোহারে অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবিতে মানববন্ধন

ঢাকার  দোহার উপজেলায় জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবিতে মানবববন্ধন করেছে দলিল লেখক ও সাধারণ জনগণ। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে  এ মানববন্ধন করেন তারা। এ সময় তাদের সাথে একত্মতা প্রকাশ করেন সাধারণ জনগণ।

জানা যায়, দোহার উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎসেকর ৩০ হাজার টাকা বা প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসেকর প্রায় ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দিন দিন দলিল সম্পাদনের সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে।

উৎসে কর বেড়ে যাওয়ার তলানিতে ঠেকেছে জমি কেনাবেচার হার। এতে আয় রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন দলিল লেখকরা। রেজিষ্ট্রি কার্যক্রম স্বাভাবিক করতে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা।

উৎস করের যাতাকলে পড়ে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারাও। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা।
এ বিষয়ে সুতারপাড়া এলাকার আব্দুল জলিল বলেন, জমি কিন্তে গিয়ে যদি রেজিস্ট্রি করতে এত ফি দিতে হয় তাহলে জমি কিনে কি করবো। তার থেকে এমনিতে চলা ভালো।
মরার উপরে খারার ঘা মনে করেন তিনি।

অতিরিক্ত উৎসে করের কারণে দলিল সম্পাদনের পরিমান কমে গেছে বলে স্বীকার করেন উপজেলা সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা  দলিল লেখকগণ ও উপজেলার সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *