দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় জেলা প্রশাসক ঢাকার তথ্য অধিকার আইন কমিটিতে প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিরিয়ার মো. আবুল কাশেমকে সংবর্ধনা প্রদান ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দোহার উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম ও সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মনজুর রশিদ।

অনুষ্ঠানে ইঞ্জি. মো. আবুল কাশেম বলেন, বাংলাদেশে দুর্নীতি মাকড়সার জালের মতো বিস্তার লাভ করেছে এবং তা এখন মহামারির রূপ নিয়েছে। ‘দুর্নীতির করাল গ্রাস, উন্নয়নের হয় সর্বনাশ’- এই বাস্তবতা থেকে উত্তরণের একমাত্র পথ হলো দুর্নীতি প্রতিরোধ। কারণ প্রতিরোধ প্রতিষেধকের চেয়ে উত্তম (Prevention is better than cure)।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক।
তিনি উল্লেখ করেন, তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারি ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। এর ফলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।

এ সময় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মহিউল মিল্লাত,  সদস্য মো. সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, নাজনীন শিকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *