ঢাকার দোহার উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত ঈদ উপহার সফলভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত মোট ১০ লক্ষ টাকার মধ্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক দোহার উপজেলার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন।
সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম উপস্থিত থেকে দোহার উপজেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
