শ্রীনগরে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতায় নিউ বুলেট চ্যাম্পিয়ন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা নিউ বুলেট দয়হাটা চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় উপজেলার উত্তর সেলামতি পল্টন আড়িয়াল বিলে শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে এবং ছাত্রনেতা সুমন হোসেন ও ফয়সাল হোসেনর পরিচালনায় এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত মাঝি-মাল্লার বৈঠার টানে টানে হৈ-হুল্লোর আর বাদ্যযন্ত্রের তালে তালে মাতিয়ে উঠে ঐতিহ্যবাহী আড়িয়াল বিল এলাকা।

রাঢ়ীখাল এক্সপ্রেস-,নিউজ বুলেট, বাগবাড়ী, লস্করপুর একতাসহ বেশকিছু বিশালাকার ছিপ নৌকা ও কোষা নৌকা এই বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।
বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী নৌকার মাঝি-মাল্লাদের হাতে পুরস্কার হিসেবে একাধিক টিভি তুলে দেন আয়োজন কমিটির আমন্ত্রিত অতিথিরা। এদিন নৌকা বাইচ উপভোগ করতে আড়িয়াল বিল এলাকায় প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক ফিরোজ আলম প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আলম দেওয়ান, সাঃ সম্পাদক আঃ রহিমসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *