নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জমি দখলের চেষ্টা, মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নূরছালাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরছালাম বলেন, আমি ঢাকা জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বাংলাদেশ জাতীয়িতাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। কিন্তু সম্প্রতি ‘দোহার বার্তা টুয়েন্টি ফোর’ ও ‘ইছামতি’ নামক স্থানীয় দুইটি পত্রিকায় কাটাখালি গ্রামে আমার ফুপুর জমি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে যে জমি নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, সেই জমিটির মূল মালিক ছিলেন হাই মুন্সি। যার কাছ থেকে বিধান মুন্সির মা, সোনা মিয়া মুন্সির স্ত্রী, আমার ফুপু কনা আক্তার জমিটি ক্রয় করেন। বর্তমানে বিধান মুন্সি, তার মা ও দুই বোন এই জমির বৈধ মালিক। আমাদের কাছে জমির সকল বৈধ কাগজপত্র ও দলিল রয়েছে। এবং এসব কাগজপত্র আমি থানায় দেখিয়েছি। এসব সংবাদে আমার বিরুদ্ধে ভুয়া তথ্য ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধম্যে আইনগত সহায়তার দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনারা চাইলে আপনাদের লেখনির মাধ্যমে একজন মন্ত্রী, এমপিকেও পদত্যাগ করাতে পারেন। আপনাদের সেই ক্ষমতা আছে। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা সত্যটা উন্মোচন করবেন।
এ বিষয়ে ‘দোহার বার্তা টুয়েন্টি ফোর’ অনলাইন পোর্টালের মালিক তানজিম ইসলাম জানান, আমরা উভয়পক্ষের বক্তব্য নিয়ে নিউজটি করেছি। অপরদিকে এ বিষয়ে বক্তব্য নিতে গেলে অভিযুক্ত ‘ইছামতী’ অনলাইন পোর্টালের মালিকের ব্যবহৃত দুইটি ফোন নাম্বারে সংযোগ পাওয়া যায়নি
