নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার কাটাখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুবাই প্রবাসী সেলিমের পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। শুক্রবার বিকেলে কাটাখালী এলাকায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর হারানো পরিবারটি খোঁজ নিতে পরিদর্শন করেন। অগ্নিকা-ের ঘটনায় বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন । ক্ষতিগ্রস্থ সেলিমের স্ত্রী জুথি বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা ঢাকা-১ আসনের সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লে তাদের সান্ত¡না দেন খোন্দকার আবু আশফাক।
খোন্দকার আবু আশফাক বলেন, নগদ অর্থ দিয়ে পরিবারটির পাশে দাড়িয়েছি।। পরবর্তিতে সরকারি ভাবে ও ব্যক্তিগত ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
গত বুধবার গভীর রাতে সংঘটিত অগ্নিকা-ে এ পরিবারটি নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ নিত্য প্রয়োজনীয় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। জনপ্রতিনিধির এমন মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে।
এ সময় ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, দোহার উপ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
