এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাওলানা ভাসানীর পর বাংলাদেশে যদি কোনো জাতীয় নেতা থাকেন, তিনি একমাত্র তারেক রহমান- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বাঘড়া ইউনিয়ন যুবদল আয়োজিত কর্মশালা শেষে আল আমিন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
মীর সরফত আলী সপু বলেন, তারেক রহমানের বক্তব্যের মাঝেই তার নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তার প্রতিটি কথা ও কর্মের মাধ্যমে শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ নতুন করে আশা ও অনুপ্রেরণা পাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সভাপতি আলভিনা রফিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
