শ্রীনগরে বৃক্ষ রোপন কর্মসূচিতে এমপি প্রার্থী ফরহাদ হোসেন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ)  মুন্সীগঞ্জ- ১ (শ্রীনগর-সিরাজদিখান)
আসনের এমপি প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ফরহাদ হোসেন বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন ।
শুক্রবার বাদ জুম্মা শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া এমদাদুল উলুম
হাফেজিয়া মাদ্রাসা মাঠে তিনি এ কর্মসূচি পালন করেন ।
এসময় মাদ্রাসার কোমলপ্রাণ শিশু কিশোর শিক্ষার্থীদের নিয়ে গাছ রোপনের পর তাদের সাথে ও শিক্ষক নিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষা ব্যাবস্থার খোঁজ খবর নেন এবং ঐ মসজিদ কমপ্লেক্সের উন্নয়ন কাজের জন্য তিনি পঞ্চাশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন ।
এসময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান খান মতি , থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব হোসেন, কুকুটিয়া ইউনিয়ন
বিএনপির সহ-সভাপতি কামাল শেখ , দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম , কুকুটিয়া ২নং ওয়ার্ড বি এন পির সভাপতি মোঃ মিরাজ মল্লিক, সাধারণ সম্পাদক সেলিম ও ৩ নং ওয়ার্ড বি এন পি সেক্রেটারি রুপল ইসলাম প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *