দোহারে জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার নুরপুর এলাকায় বাহরাইন প্রবাসী স্বপন শেখের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদশা মোল্লা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব শিকদার, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিক খান, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *