নিজস্ব প্রতিবেদক. করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্মাক লকডাউন বাস্তবায়ন করতে ঈদ পরবর্তী প্রথম দিনে মাঠে তৎপর রয়েছেন দোহার উপজেলা প্রশাসন।
ঢাকার দোহারে বিধি-নিষেধ লঙ্ঘন করায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৯ জনকে ১৮টি মামলা দিয়ে ৪ হাজার ২শ টাকা জরিমানা করা হয় এবং যানবাহন আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
