রোমানকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি এই বাংলাদেশের মাটিতেই হবে- মীর সরফত আলী সপু 

এম এ কাইম মাইজভান্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: স্কুল ছাত্র রোমানকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি এই বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীন সরফত আলী সপু। মঙ্গলবার দুপুর ২টায় সিরাজদিখান উপজেলা থৈরগাঁও গ্রামে নিহত রোমান শেখের বাড়িতে নগদ অর্থ সহায়তা প্রাদানকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত রোমানের বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে তার পরিবারের পাসে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা সে সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান তার মতই  সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকেন। তার ৩১ দফার মধ্যেই মানুষের পাসে থাকার কথা রাষ্ট্রীয় ভাবি উত্থাপিত করেছেন।  রোমানের কথা শুনি সে আমাকে নির্দেশ দিয়েছেন এ পরিবারের যাতে কোন সমস্যা না হয় । তাই আজ নিহতর বাবার হাতে আমি আমার পক্ষ থেকে কিছু সহায়তা দিয়ে গেলাম এবং ভবিষ্যতেও  অব্যাহত থাকবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সাধারণ সম্পাদক জসিম মোল্লা,সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হয়। নিখোঁজের ২৩দিন পর আসামির পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *