ডিসেম্বরে নিবার্চনের অপেক্ষায় প্রহর গুনছে জনগণ — আমান উল্লাহ আমান

 কেরাণীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ডিসেম্বরে নিবার্চনের অপেক্ষায় প্রহর গুনছে জনগন। বিগত ১৭ বছর দেশের জনগন ভোট দিতে পারিনি, জনগণ ভোট দিতে চায়, তারা কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে চায়। সেই সরকার দেশের সকল সিদ্ধান্ত নেবে। অন্তবর্ত কালীন সরকার হয়েছে। কমিশন গঠন করা হয়েছে। এবার নির্বাচনের অপেক্ষায় আমরা।

তিনি আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের বাঘাপর স্কুল এন্ড কলেজের ৫৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন ।

তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি শান্তির, বিএনপি মানে উন্নয়ন, বিএনপি মানে আস্তার জায়গা। তাই বিএনপিতে কোন চাঁদাবাজ ও দখলদারের জায়গা নেই। কোন মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ীর জায়গা নেই। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে সবাই মিলে পুলিশে দিয়ে দিবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষার্থীদের হাতেই থাকে জাতির ভবিষ্যৎ। শিক্ষিত সমাজ দেশ ও জাতিকে উন্নয়ন করে। তাই লেখাপড়ার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানটির পরীক্ষার ফলাফল ভালো হলে, আগামীতে বাঘাপুর স্কুল এন্ড কলেজকে ডিগ্রী কলেজে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া,কলেজের প্রিন্সিপাল মো.আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম, মোঃ বাবুল ও জান শরীফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *