নিজস্ব প্রতিবেদক: আজ ১ আগস্ট ২০২৫, সৌদি আরবের রিয়াদ শহরের সুলাইস্থ একটি কনভেনশন সেন্টারে দোহার-নবাবগঞ্জ প্রবাসীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিয়াদে সুপরিচিত আল-জাবের কোম্পানির রিয়াদ অঞ্চলের ব্যবস্থাপক সংগ্রাম বেপারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের ঢাকা জেলার সাবেক সভাপতি জনাব মামুনুর রহমান, যিনি তাঁর বক্তব্যে প্রবাসীদের জাতীয় দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভাটি সঞ্চালনা করেন প্রবাসী সমাজের প্রিয় মুখ জনাব শফিউদ্দিন সরকার।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ব্যারিস্টার নজরুল ইসলামকে “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন: “এই জনপদের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমি কথা দিচ্ছি – ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেন, আপনাদের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমি কাজ করবো। আমি দুর্নীতিমুক্ত, আদর্শ রাজনীতি চাই।”
সভাপতির বক্তব্যে জনাব সংগ্রাম বেপারী বলেন: “আজকের এই ঐক্য আমাদের প্রবাসী সমাজের শক্তি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা ব্যারিস্টার নজরুল ভাইয়ের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি মামুনুর রহমান বলেন: “এই নির্বাচনে শুধু একজন প্রার্থী নয়, একটি আদর্শকে জয়ী করতে হবে। সেই আদর্শের নাম – ইসলামী মূল্যবোধ, ন্যায্যতা ও জনসেবা।
সভা সঞ্চালক শফিউদ্দিন সরকার বলেন: “রিয়াদের প্রবাসীরা আজ প্রমাণ করলো – তারা দায়িত্ববান। দেশে পরিবর্তনের যাত্রায় আমরাও অংশীদার।”
