সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: শিল্প বিপ্লবের অগ্রদূত শিক্ষানুরাগী, জনহিতৈষী সাবেক মন্ত্রী,বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বাদ আছর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার দেওয়ান কমপ্লেক্সে বিএনপি কার্যালয়ে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু,যুগ্ন সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন,দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন,পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূইয়া জয়,যুবদলের যুগ্ন আহবায়ক মো.কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফিরাত ও মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ।
