মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়- ব্যারিস্টার নজরুল ইসলাম

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মুকসুদপুর বাজার মসজিদ প্রাঙ্গণে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় মুকসুদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম।

উঠান বৈঠকে তিনি বলেন,টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথরিয়া সকলে এখন এক পরিবর্তনের অপেক্ষায়। আগামিতে দেশের জনগণ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। আমরা চাই পরিবর্তন।

তিনি আরও বলেন,সন্ত্রাস, চাদাবাজ,দূর্নীতি করা ব্যাক্তিকে পূণরায় আর স্বৈরাচারদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। একটি ভোট দিতে সময় লাগে ১ মিনিট। আপনাকে সেই ১ মিনিটে সিদ্ধান্ত নিতে হবে কাদের নির্বাচিত করলে আপনার ভোট কাজে লাগবে। সিদ্ধান্ত নিতে ভুল করলে ৫ বছর সেই ভুলের মাসুল আপনাকে গুনতে হবে। তাই ভেবে চিন্তে আপনার আমানত রক্ষা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইন, দোহার উপজেলা আমীর দেওয়ান শহীদুজ্জামান, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ দোহার উপজেলা শাখার আমীর হাফেজ রুহুল আমীন, দোহার উপজেলা শাখার সেক্রেটারী নুর-এ-আলম ঝিলু, দোহার উপজেলা যুব ও মিডিয়া সেক্রেটারী আসাদুজ্জামান সবুজ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *