বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে উঠা বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার বিকাল ৩.০০ টায় নবাবগঞ্জ উপজেলার চালনাই ইটভাটার স্কুলটিতে প্রায় শতাধিক শিক্ষার্থীকে নতুন স্কুল ব্যাগ প্রদান করেন হাওলাদার ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক আবু নাইম দোহারী, প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য আব্দুল হান্নান সোহাগ, সাংবাদিক আসিফ সজল, বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষক মৌমিন মুন্না, বর্ণমালা বিদ্যালয়ের সদস্য অরিন মোড়ল, আবিদ হজরত, মো: রফিকুল, শিক্ষিকা মেহিরিমা প্রমুখ।

প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন দোহারের হাওলাদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *