নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন উপলক্ষে অরিয়েন্টেশন ক্লাস ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার দোহার থানা সংলগ্ন খালেক রেবেকা ট্রেড সেন্টারের ২য় তলায় এ স্কুলের অরিয়েন্টেশন ক্লাশ ও সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রথমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ ও শিক্ষক মন্ডলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার উইসডম একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ খান, মালোশিয়া ইউনির্ভাসিটির সাবেক শিক্ষক ও ঢাকার আই.ই.এম.এস এর শিক্ষক প্রশিক্ষক মোঃ সাব্বির আহমেদ, পূয়াকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল মোঃ তাহের উদ্দিন, প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান মুফতি জুবায়ের হোসেন, পরিচালক মোঃ আরাফাত হোসেন, মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রকিব ফারুকী, সহকারী অধ্যক্ষ ইংরেজি মোঃ মিজানুর রহমানসহ প্যারাডাইম ইন্টান্যাশনাল স্কুল এর সকল পরিচালক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষর্থীসহ আরও অনেকে
