ফ্যাসিস্টরা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে —-আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,ফ্যাসিস্টরা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা অবাধে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে। এটি দেশের জন্য খুবই উদ্বেগজনক।এই ফ্যাসিস্টরা যেন দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

ঢাকা -২ আসনে কোন মাদক থাকতে পারবে না। কেউ যদি মাদক বিক্রি করে সে যদি বিএনপিরও হয় তাকেও গ্রেফতার করতে হবে। তার বিরুদ্ধে কোন তদবির চলবে না। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,ঢাকা-২ আসনে কোন রাস্তাঘাট খারাপ থাকবে না। যেখানেই রাস্তাঘাট ভাংচুর থাকলে সেখানে সাথে সাথেই মেরামত করতে হবে।  এই কাজে কেউ গাফলতি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রক্যেশলী গোলাম সারোয়ার, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া,উপজেলা সিনিয়র কৃষিকর্মকর্তা মুহুয় শারমিন মুনমুন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড.আব্দুস সাত্তার বেগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা সহ অন্যান্য অংশিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *