প্রাক্তন শিক্ষক স্বপন রানী বক্সীর পরলোক গমণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বপন রানী বক্সী (৭১) পরলোক গমন করেছেন (দিব্যান লোকান স্বঃগচ্ছতু)। রবিবার ভোর ৩ টার দিকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত খাদ্যনালীর ক্যান্সারে আক্তান্ত ছিলেন।
স্বপন রানী বক্সী সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্তের স্ত্রী ও উপজেলা কোভিড-১৯ সৎকার কমিটির সভাপতি অনুপম দত্ত নিপুর মা।
মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্র, পুত্রবধূ, দুই নাতনীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। সদালাপী, মিষ্টভাষী, সাহিত্য ও সংস্কৃতিমনা সাদামনের এ মানুষটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কলাকোপা মহাশ্মশানে তাঁর মরদেহের শেষকৃত্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *