নবাবগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাহ্রা ইউনিয়নের বলমন্তচর স্পোটিং ক্লাবের উদ্যোগে ১১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর থেকে রাত ১২টা পর্যন্ত ক্লাবের মাঠে এ মাহফিল সম্পন্ন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাসিরে কোরআন ও ঢাকা লালবাগ শাইখূল হাদিস জামিয়া শরীফিয়া মাদরাসা মুফতি আরিফ বিন হাবিব।
এছাড়াও তাশরীফ আনেন ফরিদপুর ফারুকীয়া মাদরাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী, বড় বলমন্তচর বড় সমাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদুল হাসানসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে আশরাফ আলী বুলুর সঞ্চালনায়  মাহফিলে উপস্থিত ছিলেন  সাবেক ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, শামসুল আলম খান, বাহ্রা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মতি মোল্লা, বলমন্তচর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সভাপতি মো. আলিয়ার রহমান, সাবেক ওয়ার্ড সদস্য নূরু মিয়া, সমাজ সেবক  ওবায়দুল হোসেন সেন্টু, রায়হান আলী লিটন, মো. জুলহাস মোল্লা, এনামুল হক সেন্টু, মো. আসলাম, নুর মোহাম্মদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *