নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিভিন্ন মসজিদের ৩১৬ জন ঈমাম ও মুয়াজ্জিন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনার টাকা।
শনিবার (৩০ মে) দোহার উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে ১২৯ জন ঈমামকে প্রণোদনা হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। পর্যায়ক্রমে ৩১৬ জন ঈমামই পাবেন এ প্রণোদনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার জনাব মো. কবির শেখ, ইসলামিক ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার বিভিন্ন মসজিদের ঈমামগণ প্রমুখ।
